Breaking News

dainiksatkhira24

শহীদ ওসমান হাদিকে কোনো দলের করা যাবে না : ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

নিউজ ডেস্ক: শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, তার আদর্শ কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ …

Read More »

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না : ইসি সচিব

নিউজ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় মনোনয়নপত্রের সময়সীমা বাড়ানো হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না। সময় আর …

Read More »

এনসিপির মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার বিকেলে এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এনসিপির মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ। এ বিষয়ে ঘোষণা দিতে আজ সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন। …

Read More »

নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে আমরা প্রস্তুত : প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারের নেওয়া শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে এক বছরের দায়িত্বপূর্ণ মেয়াদ …

Read More »

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। এতে বলা হয়, আজ সন্ধ্যায় ৬ টায় বাংলামোটরস্থ এনসিপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে উপস্থিত থাকবেন এনসিপি …

Read More »

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক শিবির সভাপতি

নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার। আস সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। আবদুল জব্বার তার পোস্টে বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। দেশ জাতির স্বার্থই আমাদের জন্য এখন মুখ্য বিষয়। …

Read More »

মনোনয়নপত্র দাখিলের সময় ২ দিন বাড়তে পারে

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের সময় দুই দিন বাড়তে পারে। সোমবার ইসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। তবে ইসি সূত্র …

Read More »

সারা দেশে রাতে শীত বাড়বে

নিউজ ডেস্ক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও …

Read More »

ভারতে নতুন খ্রিস্টান ভূমি, নাম হবে ট্রাম্প ল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে খ্রিস্টানদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি রাজ্য নিয়ে একটি নিরাপদ খ্রিস্টান আবাসভূমি গঠনের প্রস্তাব দিয়েছে খালিস্তানপন্থী সংগঠন শীখস ফর জাস্টিস (এসএফজে)। প্রস্তাবিত এই আবাসভূমির নাম ‘ট্রাম্প ল্যান্ড’ রাখার আহ্বান জানানো হয়েছে। ভারতে বড়দিন উদযাপনের সময় হিন্দু চরমপন্থীদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এসএফজে দাবি করেছে, ভারতের খ্রিস্টান সম্প্রদায় ক্রমবর্ধমান সহিংসতা ও …

Read More »

বিস্ফোরণের আগের রাতজুড়ে মাদ্রাসায় বোমা বানানো হয়: পুলিশ

নিউজ ডেস্ক: কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মাদ্রাসা থেকে দুটি তৈরি বোমা, পাঁচটি ইলেকট্রিক বোমা সদৃশ বস্তুসহ বোমা তৈরির প্রচুর উপকরণ উদ্ধার হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। মামলার বিষয়ে প্রাথমিক তদন্তের ভিত্তিতে রোববার আদালতে পুলিশ বলেছে, বিস্ফোরণের আগের ‘রাতজুড়ে বসে বসে বোমা বানিয়েছেন মাদ্রাসাটির পরিচালক শেখ আল আমিন’। এ ঘটনায় শনিবার মধ্যরাতে দায়ের করা মামলায় বোমাসহ বোমা তৈরির নানা বস্তু …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com