আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তালায় জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি

Spread the love

জহর হাসান সাগর: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৫টায় তালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবিরুল ইসলাম, তালা ইউনিয়ন আমির মুজিবুর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই হবে না; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ, নৈতিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই সবার সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগান দেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com