
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ জুন জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় প্রথমে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের গেটের মুখে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পার্কের গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজের আলোচনা সভায় মিলিত হয়, সরকারি মহিলা কলেজের হলরুমে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালিতে “মাদককে না বলুন” স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারি পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুদ, সাতক্ষীরা তথ্য অফিসের উচ্চমান কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সরকারি পরিচালক রাজিবুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, যে মাদক অফার করে সে কখনো বন্ধু হতে পারেনা, নেশার ফাঁদে পড়বে যারা সব হারিয়ে মরবে তারা, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয় মাধক থেকে দূরে থাকুন,
এ সময় বক্তার আরো বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সচেতন থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
উক্ত মানববন্ধন এবং র্যালি ও আলোচনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
