Breaking News

সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে ৩ শতাধিক
দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা
হয়েছে| শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ বিএনপি
কার্যালয়ের সামনে এ মানবিক কর্মসূচির উদ্বোধন করেন,
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ
ইফতেখার আলী ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান|
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক
শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সদর
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান,
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা ¯ে^চ্ছাসেবক
দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ
শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল
কাদির ¯^পন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন,
সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, জেলা
শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের
আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে. এম. দুদায়েভ মাসুদ
অর্ঘ্য, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী,
পৌর ¯সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন খান হাবলু, জেলা
শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ মিয়ারাজ আলী, ৬ ন¤^র
ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আশরাফ হোসেনসহ
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা|

বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে
নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীদের এমন উদ্যোগ
প্রশংসনীয়| সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে
দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির একটি অন্যতম উদহারন|
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা
প্রত্যয় ব্যক্ত করেন|

অনুষ্ঠান থেকে ৩ শতাধিক দুস্থ্য, অসহায় ও নিম্নআয়ের মানুষের
হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি তুলে দেওয়া হয়|

উপকারভোগীরা এসময় এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন|

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা ওলামা দলের মানববন্ধন

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার মিথ্যা প্রতিবাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com