Breaking News

খরিয়াটিতে ছাদে স্যানিটারিং এর কাজের মিস্ত্রীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার খরিয়াটিতে বিল্ডিংয়ের সাদে স্যানিটারিং এর সময় মাথার উপরে বিদ্যুৎ লাইনের তারের স্পর্শে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
তালা উপজেলার বালিয়া গ্রামের রাজমিস্ত্রী নজরুল ইসলাম (৪৫) খরিয়াটি নতুন বাজারে আমান মার্কেটে কাজ করছিলেন। আমান সরদারের মার্কেটে দ্বিতীয় তলা টিনসেড ছিল। ছাদ দিতে টিন খুলে স্যানিটারিং এর কাজ করছিল ১০/১২ জন মিস্ত্রী ও জোগাড়ে। ছাদের উপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইন চলেগেছে। মাথার উপরে মাত্র ২ ফুট/আড়াই ফুট উপর দিয়ে তার চলেগেছে। কাজ করতে করতে দাঁড়াতে গেলে অসতর্কতাবশতঃ বিদ্যুুতের তারে নজরুলের শরীরে স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, বিল্ডিং এর উপর দিয়ে বিপদজনক বিদ্যুৎ লাইনেরর কারনে একজন মানুষের মর্মান্তিক মৃত্যু হলো। এক্ষতি পুরন হবে কিভাবে?
এব্যাপারে পল্লী বিদ্যুতের আশাশুনি জোনাল অফিস ও বুধহাটা সাব জোনাল অফিসে মোবাইল করলে ডিজিএম ও কর্তব্যরত কর্মকর্তারা জানান, ছাদের উপরে কাজ করার কোন তথ্য আমাদেরকে জানানো হয়নি এবং দুর্ঘটনা সম্পর্কেও তারা কিছু জানেননা বলে জানান।

About dainiksatkhira24

Check Also

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

Spread the loveজি এম মুজিবুর রহমান: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com