
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (৩১ অক্টোবর) সকালে গোবিন্দকাটি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
অভিযুক্ত রফিকুল ইসলাম গোবিন্দকাটি গ্রামের আনিসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিবেশী আট বছর বয়সী ওই শিশুকে কৌশলে একটি কুলবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রফিকুল ইসলাম। সেখানে শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে।
ঘটনার সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং শিশুটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
