
জি এম মুজিবুর রহমান : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানের অংশ হিসাবে আশাশুনিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।শনিবার এ অভিযানের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস হিসাবে ঘোষণা ছিল। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু কার্যক্রমের শুভ উদ্বোধন ও পরিচালনা করেন। এসময় পরিষদ চত্বরসহ আশপাশের ময়লা-আবর্জনা, অবাঞ্চিত তরুলতা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, প্রশাসনিক কর্মকর্তা প্রভাষ কুমার মন্ডল, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ উপস্থিত থেকে কাজে সহযোগিতা করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
