
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটায় আহলে হাদীছ আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আহলে হাদীছ যুব সংঘের উপজেলা কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার বিকালে বুধহাটা কেন্দ্রীয় আহলে হাদীছ জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।আহলে হাদীছ আন্দোলন উপজেলা সভাপতি মাওঃ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুব সংঘের সভাপতি মাওঃ মাসুদ রেজা খান। বিশেষ অতিথি ছিলেন, যেলা যুব সংঘ সেক্রেটারী মাওঃ আবিদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ ইনামুল হক, দপ্তর সম্পাদক মাওঃ নাছীর উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ শিহাব উদ্দীন। সভায় আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ কেরামত আলী, হাবিবুর রহমান, মাওঃ মিজানুর রহমান, মাওঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মাওঃ ফজলুর রহমানকে সভাপতি, হাসান ইকবাল মামুনকে সহ সভাপতি ও মাওঃ শিহাব উদ্দীনকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা যুব সংঘের কমিটি গঠন করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
