Breaking News

আশাশুনিতে শিশুদের অংশগ্রহণে দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলায় শিশুদের অংশগ্রহনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর উদ্যোগে এবং বিএসজেড ও কেএসএইচ এর সহযোগিতায় বাস্তবায়িত, Strengthening Children’s Voice and Leadership in Addressing Climate Change and Disaster Risk in Bangladesh (SCVL) প্রকল্পের সহযোগিতায় আশাশুনি উপজেলা শিশু ফোরাম ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন, জেজেএসের সিনিয়র ডিরেক্টর প্রোগ্রামস এসএস চিশ্তী, প্রকল্প ব্যবস্থাপক নব কুমার সাহা, অ্যাডভোকেসী অফিসার আব্দুল্লাহ আল হোসাইন, জলবায়ু পরিবর্তন বিষয়ক শিশু ফোরাম সদস্য, ক্লাইমেট এন্ড এডুকেটর, সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং অংশগ্রহনকারী শিশু কিশোররা।
মেলার শুরুতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ক রালী অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্য ও মেলার উদ্দেশ্য তুলে ধরা হয়। উপজেলা শিশু ফোরামের সহ সভাপতি মায়মুনা তুলতানা মাহিয়া, শিশু ফোরামের বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। উপস্থাপনায় শিশুদের জলবায়ু সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় পর্যায়ে শিশুদের মতামত ও নেতৃত্ব বিকাশে ফোরামের ভূমিকা তুলে ধরা হয়। মেলায় অন্যতম আকর্ষণ ছিল, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও দুর্যোগ প্রস্তুতি মেলার ডেমো প্রকল্প প্রতিযোগিতা, এসব কার্যক্রমের মাধ্যমে শিশুদের দুর্যোগ সম্পর্কে জ্ঞান, সৃজনশীলতা এবং প্রস্তুতিমূলক উদ্যোগ তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপণ বিষয়ক আলোচনা ও মহড়া প্রদর্শন করা হয়। মেলায় শিশু ফোরামের পক্ষ থেকে শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগি আশ্রয়কেন্দ্র নিশ্চিত করা, দুর্যোগকালীন নিরাপত্তা জোরদার করা, ঝুঁকিপূর্ণ বেড়ী বাঁধ সংস্কার এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে শিশু ফোরামের সমন্বিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টির দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়।

About dainiksatkhira24

Check Also

প্রতাপনগরে বিদ্যুৎ সস্পৃষ্ট হয়ে প্রভাষক রহমাতুল্লাহ’র ইন্তেকাল

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রভাষক মাওঃ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com