
কামরুল হাসান: কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ঊর্মি খাতুন নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার(১৯এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ঊর্মি খাতুনের বয়স সাড়ে ৫ বছর বলে জানায় তার পিতা খুলনা জেলার পাইকগাছা থানার কাটিপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম।বামনখালি সরদার ব্রিক্সের অন্যতম সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম আপেল জানান, শিশুটির বাবা-মা দু’জনই বামনখালি বাজারে দিনমজুরের কাজ করেন।
ঊর্মির বাবা বলেন, তার মেয়ে আরো দুটো বাচ্চার সঙ্গে খেলা করছিল। খেলার মধ্যে কখন সে পানিতে ডুবে যায় তার খেলার সাথীরা তা খেয়াল করেনি। আমরা কাজ থেকে ফিরে এসে খোঁজাখুঁজির পরে তাকে পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক শিশুটি মারা গেছে বলে জানিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
