Breaking News

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ প্রায় চার লাখ ৭৬ হাজার টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি এলাকা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেরাগাছি এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক ৩ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে চান্দুরিয়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১০ আরবি এলাকা থেকে প্রায় ২০০ গজ ভেতরে চান্দুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮৪ হাজার টাকার ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট আটক করে।

 

সর্বমোট ৪ লাখ ৭৬ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হয় বলে জানায় বিজিবি।

 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com