পাইকগাছায় অস্ত্র ও ককটেল মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় অস্ত্র ককটেলসহ মাদকদ্রব্য দিয়ে বাবা-ছেলে ও ভাইপোকে ষড়যন্ত্রপুর্বক গ্রেপ্তার করানোর প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার মটবাটী নতুন বাজারস্থ প্রধান সড়কের উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও মটবাটী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম।বক্তব্য রাখেন বিপ্লব সরকার, রিংকু বিশ্বাস,দিপালী বিশ্বাস, নির্মল বিশ্বাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন গত ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের গোবরের তৈরী মশাল (জ্বালানী) রাখা ভাঙ্গা ছেড়া ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান,ককটেল,ককটেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এসময় গ্রেফতার করে রসময় বিশ্বাস(৫৮) তার ছেলে প্রিতম বিশ্বাস,(৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস(২৯)কে। বক্তারা আরও বলেন যারা আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করিয়েছে তারাই এগুলো রেখে তাদেরকে ফাঁসিয়েছে। জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীরা এটা ঘটিয়েছে।
তারা প্রশাসনের তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ গ্রেফতারকৃত ব্যাক্তিদের ছেড়ে দেওয়ার আহবান জানান। এদিকে মানববন্ধন চলাকালীন অনাকাঙ্ক্ষিতভাবে এসে দিলীপের সহযোগী মোখলেসুর রহমান কাজল ভুক্তভোগী রসমাল বিশ্বাসের স্ত্রীর বক্তব্য প্রদান কালে তার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে এক পর্যায়ে তাদেরকে দেখে নেয়ার হুমকি দেন।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com