সাতক্ষীরার ছনকায় দূধর্ষ ডাকাতি

Spread the love

রঘুনাথ খাঁ:সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামে গ্রীল কেটে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে পাঁচ লাখ টাকাসহ প্রায় ৩৫ ভরি সোনার গহনা লুট করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ছনকা গ্রামের শফিকুল ধাবকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।বাড়ির মালিক শফিকুল ধাবক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত তার বাড়ির গ্রীল ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ সাড়ে পাঁচ লাখ টাকা এবং আনুমানিক ৩৫ ভরি সোনার গহনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে তার প্রায় ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ধারণা করছেন তিনি।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বাড়ির গ্রীল কেটে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com