
নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের পাশাপাশি গ্রাহকদের ফোরাম থেকে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবিেেত সাতক্ষীরাতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরা। ০৪ জুন বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরাতে ব্যাংকটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক নজরুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা রুস্তম আলী তৈহিদি, মনা, আব্দুল গফুর, প্রভাষক আব্দুল কাদের, বদিউজ্জামান প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
