হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও পুরস্কার ২০২৫ প্রদান

Spread the love

নিজস্ব প্রতিনিধি : স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার ও খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে পাক রওজা শরীফ প্রাঙ্গনে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ এইচ এম মাহফুজুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. রেজাউল করিম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা খানবাহাদুর আহ্ছানউল্লা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আনিসুর রহমান, সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. আহসানুল হাদী, আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক অধ্যাপক কাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য ইকবাল মাসুদ, প্রবন্ধ পাঠ করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রবন্ধকার এএফএম এনামুল হক, সেবা ও তথ্য উপস্থাপন করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহসভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের  সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর কাজী আলী আজম। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) পুরস্কার ২০২৫ পেয়েছেন রাজশাহী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোঃ একরাম হোসেন। এ সময় তাকে ১ ভরি ওজনের স্বর্ণের মেডেল, ক্রেস্ট  ও নগদ এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এসময় হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ভক্তবৃন্দসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খান বাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com