Breaking News

রেললাইনে আগুন বিএনপি নেতাকর্মীদের, ট্রেন চলাচল বন্ধ

Spread the love

নিউজ ডেস্ক:
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ করে অগ্নিসংযোগ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল।

শনিবার (২৭ ডিসেম্বরে) বিকেল চারটার দিকে গফরগাঁওয়ের শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

About dainiksatkhira24

Check Also

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

Spread the love নিউজ ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com