dainiksatkhira24

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির চারজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির সুনাম আরও সমুন্নত করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— বাঁকাল বারুইপাড়া এলাকার জয়ন্ত কুমার বিশ্বাসের মেয়ে অদৃতা বিশ্বাস (রোল: ২০৫৫৯৩০), শ্রী কুমারেশ চন্দ্র বাছাড় মেয়ে ঊর্মী বাছাড় (রোল: ২০৫৫৯৩৯), কুখরালী এলাকার আবুল কালাম মিলনের ছেলে মাকফুর হোসেন রিয়ন …

Read More »

মিস ওয়ার্ল্ডমুকুট জিতলেন বাংলাদেশের সামানজার সাঈদ

ডেস্ক রিপোর্ট: দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয় করেছেন সামানজার সাঈদ।শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার টিকিট পেলেন তিনি।‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’ (এএমটিসি) পরিচালিত এবারের আসরে বিচারকদের চূড়ান্ত রায়ে …

Read More »

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব, ইনশা আল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব।রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার …

Read More »

৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত ছাড়াল অর্ধশত

ডেস্ক রিপোর্ট: সাত জেলায় বন্যা ও পাহাড়ধসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে বহু এলাকায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে, কোথাও আবার পাহাড়ধসে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্যে এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ইতোমধ্যে ১০ লাখ অতিক্রম করেছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের …

Read More »

নতুন দফায় ইরানের ওপর মার্কিন বিমান হামলা

ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে চলমান তীব্র উত্তেজনার মধ্যে ইরানের ওপর নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী, যার প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে যে এই আগ্রাসনের ফলে গত কয়েক মাসের সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এই নতুন আক্রমণ ও ইরানের পাল্টা আঘাতের ফলে দুই দেশের মধ্যে সই হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি টিকিয়ে রাখার চাপ …

Read More »

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনায় সেতু নির্মান কল্পে সেতু সচিবের পরিদর্শন

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার দুর্গম এলাকা কোলা-ঘোলা ত্রিমোহনায় থ্রি-নজ সেতু নির্মান কল্পে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রউফ। রবিবার (১২ জুলাই) সকাল ৯.৩০ টায় তিনি সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শন করেন।আশাশুনি ও শ্যামনগর উপজেলার ৭/৮টি ইউনিয়নের দুর্গম এলাকার মানুষ নদী পার হয়ে কিংবা দীর্ঘ সড়ক পথ অতিক্রম করে উপজেলা …

Read More »

ট্যালেন্টপুলে বৃত্তি পেল কালীগঞ্জের নুসরাত তানজীম

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৮২ ন¤^র রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তানজীম| এ সাফল্যে পরিবার, বিদ্যালয়, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে| নুসরাত তানজীম উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা| সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের প্রধান, কালীগঞ্জ …

Read More »

সাতক্ষীরায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে একটি সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণকে ঘিরে ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে বৈষম্যের অভিযোগ উঠেছে।এঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ক্ষতিগ্রস্ত জমির মালিক আব্দুল জলিল। তিনি দাবি করেছেন, বাণিজ্যিক জমি ও তিনতলা মার্কেট ভবনের মূল্য বাস্তব বাজারদরের তুলনায় অনেক কম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি জানিয়ে ন্যায্য …

Read More »

সাতক্ষীরা সীমান্তে বিজিবির ছোড়া গুলিতে পালালো দুই চোরাকারবারি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্তে দুই চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোন আহত বা নিহতের খবর পাওয়া যায়নি । এ ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে টহল জেরাদার করেছে বিজিবি। আজ রোববার (১২ জুলাই) ভোর রাতে সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি ।   …

Read More »

কালিগজ্ঞে ককটেল বিস্ফোরনে দুই শ্রমিক আহত

কালিগজ্ঞ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। রবিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় উপজেলার বাজার গ্রামের গফফার মোড়লের …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com