নিউজ ডেস্ক: সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালে স্মার্টফোনের দাম রাখতে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান শুল্ক এক ধাক্কায় ৬০ শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আমদানিকৃত মোবাইল ফোনের কাস্টমস ডিউটি বর্তমানের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত প্রতিটি মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কমে আসবে। …
Read More »dainiksatkhira24
স্বল্প ব্যয়ে আধুনিক চিকিৎসা: যবিপ্রবির ফিজিওথেরাপি সেন্টারে বদলাচ্ছে মানুষের জীবন
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বর্তমানে শুধু একটি শিক্ষামূলক বিভাগে সীমাবদ্ধ নেই; এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য চিকিৎসা ও পুনর্বাসন সেবাকেন্দ্রে পরিণত হয়েছে। আধুনিক চিকিৎসা পদ্ধতি, দক্ষ জনবল এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে কেন্দ্রটি স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছে। ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সিনিয়র প্রভাষক ড. …
Read More »সাতক্ষীরার তালায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা রানা নিহত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা যুবদলের এক নেতা নিহত হয়েছেন। নিহত যুবদল নেতার নাম নাজমুল হাসান রানা (৩৫)। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তালা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হাসান রানা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাসিন্দা এবং …
Read More »চীনে গির্জায় তল্লাশি চালিয়ে ধর্মনেতাদের আটক
আন্তর্জাতিক ডেস্ক : অভিযান চালিয়ে চীনের অন্যতম বৃহৎ এক আন্ডারগ্রাউন্ড চার্চের বেশ কয়েকজন পাদ্রিকে আটক করেছে পুলিশ। দক্ষিণ-পশ্চিম চীনের আর্লি রেইন কভেনেন্ট চার্চের নেতা লি ইংচিয়াংকে ডেয়াং শহরে তার বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। গির্জার বিবৃতির অনুযায়ী, এটি দেশজুড়ে নিবন্ধনবিহীন খ্রিস্টান গোষ্ঠীগুলোর ওপর চলমান ব্যাপক দমন অভিযানের সর্বশেষ আঘাত বলে মনে হচ্ছে। বিবিসি , রয়টার্স। …
Read More »ভেনেজুয়েলার তেল কিনতে যুক্তরাষ্ট্রের দ্বারে ভারতের রিলায়েন্স
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি পাওয়ার লক্ষ্যে আলোচনা চালাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে শনিবার (১০ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর চাপের মুখে ভারত যখন রাশিয়া থেকে তেল আমদানি কমানোর বিষয়টি বিবেচনা করছে, তখন বিকল্প জ্বালানি উৎস নিশ্চিত করতেই এই উদ্যোগ …
Read More »ভারতে এই প্রথম তালেবান-নিযুক্ত দূত, কূটনীতিতে যোগ হলো নতুন মাত্রা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতে তাদের নিযুক্ত কোনো কূটনীতিক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তালেবানের জ্যেষ্ঠ নেতা মুফতি নূর আহমদ নূর এরইমধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন। শিগগিরই ভারতের রাজধানীতে অবস্থিত আফগান দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই তিনি ভারতে আসেন। দূতাবাসে অভ্যন্তরীণ সংবাদ সম্মেলন শেষ …
Read More »যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তারা যেন মা-বউয়ের কাছে মাফ চেয়ে আসে: এটিএম আজহার
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করতে আসলে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-৩ (তারাগঞ্জ বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আজ সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে তাকে ভোটকেন্দ্র দখল করতে আসা ব্যক্তিরা ‘হাত নিয়ে ফেরত যেতে পারবে না’ বলে …
Read More »১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির
নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময় নির্বাচনী কার্যক্রম যেন কোনোভাবে …
Read More »জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা
নিউজ ডেস্ক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা মামলায় এটিই এ প্রথম জামিনের আদেশ। রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। জামিন আবেদনে লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করেন হুমায়ুনের আইনজীবী। তিনি বলেন, …
Read More »শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পরিতোষ কুমার বৈদ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারীকে(১২ জন নারী ও ৬ জন …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
