দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের খাদ্য সহায়তা বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শতাধিক দুঃস্থ, প্রতিবন্ধী ও
হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে| ঋশিল্পী
ইন্টারন্যাশনালের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় শহরের
অদূরে বিনেরপোতা এলাকায় সংস্থাটির প্রশিক্ষণ কক্ষে উক্ত খাদ্য
সহায়তা বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা
পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনাবিষয়ক সম্পাদক
সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব|
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের
প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান| অনুষ্ঠানে আরো
উপস্থিত ছিলেন, ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ
খালেদ|
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সমাজের
অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-
বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে| এসময় তিনি
মানবিক সকল কাজের সাথে নিজেকে সবসময় নিয়োজিত রাখবেন
বলে আশাবাদ ব্যক্ত করেন| অনুষ্ঠান থেকে এ সময় তিনি সাতক্ষীরা
জেলা পরিষদের পক্ষ থেকে মানবিক এই সংস্থাটিকে চার লাখ টাকার
সহযোগিতার ঘোষণা দেন|

খাদ্য সহায়তা বিতরণ শেষে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব
ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ
করেন|

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com