Breaking News

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টির চারজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটির সুনাম আরও সমুন্নত করেছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— বাঁকাল বারুইপাড়া এলাকার জয়ন্ত কুমার বিশ্বাসের মেয়ে অদৃতা বিশ্বাস (রোল: ২০৫৫৯৩০), শ্রী কুমারেশ চন্দ্র বাছাড় মেয়ে ঊর্মী বাছাড় (রোল: ২০৫৫৯৩৯), কুখরালী এলাকার আবুল কালাম মিলনের ছেলে মাকফুর হোসেন রিয়ন (রোল: ২০৫৫৯২৫) এবং মো. আব্দুর রহমানের ছেলে নোমান বিন আবিদ (রোল: ২০৫৫৯২৬)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা বলেন, বিদ্যালয়ের সুদৃঢ় শৃঙ্খলা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো জানান, ২০১৯ সালে বিদ্যালয়টি থেকে ২ জন, ২০২২ সালে ২ জন এবং ২০২৬ সালে একসঙ্গে ৪ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করেছে। ধারাবাহিক এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মান ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টারই প্রতিফলন।

কুখরালী এলাকার বাসিন্দা, আলহাজ্ব কাজী ফজলুল হক বলেন, এটি শুধু বিদ্যালয়ের নয়, পুরো কুখরালী এলাকার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্যদেরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বিদ্যালয়টি আরো বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাতক্ষীরা জেলায় মোট ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে ৪১৩ জন এবং সাধারণ গ্রেডে ৫৫২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com