dainiksatkhira24

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিনিধি :গাছের চারা বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে।গেল ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান …

Read More »

পাইকগাছায় হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

শাহরিয়ার কবির:পাইকগাছা উপজেলায় হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টির স্থায়িত্ব বাড়ার সাথে সাথে উপজেলাজুড়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্য অনুসারে জানা যায়, চলতি জুলাই মাসে হাসপাতালটিতে মোট ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। অথচ গত জুন মাসে এই আক্রান্তের সংখ্যা ছিল …

Read More »

আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিবন্ধিত সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সাতক্ষীরায় মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল আদালত চত্বর ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। …

Read More »

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু সংকটে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মানবধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, গ্রীন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা …

Read More »

পাটকেলঘাটায় ইয়াবাসহ ৮ মামলার আসামি লাল্টু গ্রেফতার

তালা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনোয়ার হোসেন লাল্টু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লাল্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৮টি মাদক মামলা রয়েছে।পুলিশ জানায়, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১৫ জুলাই ২০২৬ (বুধবার) রাত ১টা …

Read More »

প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায়ও এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন ও …

Read More »

সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) বিকালে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ফিংড়ি মাদ্রাসা মাঠে এ পথনাটকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পথনাটকের মাধ্যমে যুবসমাজ ও নারীদের দক্ষতা উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি …

Read More »

আঠারোমাইল–পাইকগাছা সড়কে দুর্ঘটনা রোধে মনববন্ধন ও স্মারকলিপি প্রদান

জহর হাসান সাগর: তালায় আঠারোমাইল–পাইকগাছা সড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ মোড়ে স্পিড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ স্থাপন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করা এবং তালা উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় তালা ডাকবাংলোর সামনে খুলনা–পাইকগাছা সড়কে তালা উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে …

Read More »

কলারোয়ায় জামায়াতের ১০ ইউপির চেয়ারম্যান পদ প্রার্থীর নাম ঘোষণা

কামরুল হাসান: কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়তে ইসলাম।মঙ্গলবার (১৪ জুলাই) জোনাল ও জেলা সংগঠনের অনুমোদনের পর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীরা হলেন— ১নং জয়নগর ইউনিয়ন: উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান, ২ নং জালালাবাদ ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী …

Read More »

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে একটি বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পেশাজীবী চালকরা অংশগ্রহণ করেন। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com