Breaking News

কলারোয়ায় জামায়াতের ১০ ইউপির চেয়ারম্যান পদ প্রার্থীর নাম ঘোষণা

Spread the love

কামরুল হাসান: কলারোয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়তে ইসলাম।মঙ্গলবার (১৪ জুলাই) জোনাল ও জেলা সংগঠনের অনুমোদনের পর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন—
১নং জয়নগর ইউনিয়ন: উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান,
২ নং জালালাবাদ ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী
৩ নং কয়লা ইউনিয়ন: ইঞ্জিনিয়ার আনিছুর রহমান পলাশ,
৫নং কেঁড়াগাছি ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ
৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা গোলাম কবীর,
৭ নং চন্দনপুর ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান ডাঃ রমজান আলী,
৮ নং কেরালকাতা ইউনিয়ন: আলহাজ্ব হুমায়ূন কবীর,
৯নং হেলাতলা ইউনিয়ন: সরদার আবু তালেব,
১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক সাইফুল্লাহ আল মামুন এবং ১১নং দেয়াড়া ইউনিয়ন: ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আমজাদ হোসেন।তবে কলারোয়া পৌরসভা, লাঙ্গলঝাড়া ও যুগিখালী ইউনিয়নের জন্য এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা সব ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আপাতত পৌরসভা ও দুটি ইউনিয়ন বাদে বাকি ১০টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পৌরসভা ও অবশিষ্ট দুই ইউনিয়নের প্রার্থীর নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।”

About dainiksatkhira24

Check Also

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com