Breaking News

পাটকেলঘাটায় ইয়াবাসহ ৮ মামলার আসামি লাল্টু গ্রেফতার

Spread the love

তালা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মোঃ মনোয়ার হোসেন লাল্টু (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত লাল্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৮টি মাদক মামলা রয়েছে।পুলিশ জানায়, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১৫ জুলাই ২০২৬ (বুধবার) রাত ১টা ১৫ মিনিটের দিকে সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে লালটুর পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মনোয়ার হোসেন লালটু সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে।

​পাটকেলঘাটা থানার ওসি সফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

পাটকেলঘাটায় আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও বিদায়ী সংবর্ধনা

Spread the loveতালা প্রতিনিধি:পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশিষ্ট শিক্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com