dainiksatkhira24

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে সুমন নামের এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরের পানি থেকে সুমন হোসেন (৩২) নামে এক গাড়ি চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন ‘কেসমতের মাছের ঘের’ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডীপের মাঠ …

Read More »

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

রঘুনাথ খাঁ: সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। স্থানীয়রা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।নিহত লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। …

Read More »

সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ও সম্মাননা দিয়ে তাদের এ সাফল্য উদযাপন করা হয়।সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, পঞ্চম শ্রেণির অদৃতা বিশ্বাস, ঊর্মী বাছাড়, মাকফুর হোসেন রিয়ন এবং নোমান বিন সাবিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক …

Read More »

ককরোচ পার্টির ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ, উত্তাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির ঘোষিত ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু করতেই লাঠি উঁচিয়ে চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে রোববার দিল্লি পুলিশ এই পদযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে এবং এলাকাটিতে পাঁচ বা …

Read More »

আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে: নাহিদ

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।’ রোববার (১৯ জুলাই) জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। …

Read More »

শহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি: শহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের বাজার কোলকাতা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী।সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, …

Read More »

সাতক্ষীরায় কিশোর গ্যাং’র অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পারশাল্যে মাছখোলা গ্রামে কিশোর গ্যাং এর অত্যাচারে অতিণ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসি। প্রতিদিন তারা এলাকায় ছিনতাই মারধর হুমকি দিয়ে যাচ্ছে সাধারন মনুষকে। তাদের ভয়ে এলাকায় মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারন ডায়রি করেছে ভুক্তভুগি একটি পরিবার। পারশাল্যে গ্রামের শফিকুল ইসলাম জানান, তার বাড়িতে একটি কদবেল গাছ আছে। গত বৃহস্পতিবার কিশোর গ্যাং এর …

Read More »

তালায় খাল উন্মুক্ত ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াড়া বাজারে বাইনতলা, খোবরা খালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত করা এবং অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় মাগুরা ও খলিশখালী এলাকার ভুক্তভোগী জনগণের আয়োজনে বালিয়াদহ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম ভুট্টু। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইমানুর ইসলাম, …

Read More »

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সদস্য ও থানা দায়িত্বশীলদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সদস্য ও থানা দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‎ ১৮ জুলাই (শনিবার) সকাল ১০টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়ায় অবস্থিত আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে এই বৈঠক সম্পন্ন হয়।​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের …

Read More »

এআই-পরমাণু ঝুঁকি নিয়ে সম্মেলন, ঘোষণাপত্রে ড. ইউনূসের সই

নিউজ ডেস্ক: ভ্যাটিকানে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক যুদ্ধবিষয়ক ‘গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলি’তে অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনব্যাপী এই সম্মেলনটি গত ১৬ জুলাই রোমের ক্যাপিটোলাইন হিলে ‘হিউম্যানিটি অ্যাট দ্য থ্রেশহোল্ড’ শীর্ষক ঘোষণাপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়। এ সম্মেলনে রোমানো প্রোদি, জোডি উইলিয়ামস, মারিয়া রেসা, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com