Breaking News

সাতক্ষীরা ল কলেজে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আওয়ামীলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আওয়ামীলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অবিলম্বে ওই নিয়োগ বাতিলসহ স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে প্রতারণার শিকার আইনজীবীরা।
রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন।
কলেজের অধ্যক্ষ প্রার্থীদের সাথে প্রতারনা করে এই নিয়োগ দিয়েছেন উল্লেখ করে বলেন, ১৯ জুলাই কলেজের বর্তমান অধ্যক্ষ এড. রবিউল ইসলাম খান আর্থিক লেনদেনের মাধ্যমে ৭ টি প্রভাষক পদে আওয়ামীলীগের পদধারীদের নিয়োগ দিয়েছেন। প্রশ্ন পত্রফাঁস করে পূর্ব নির্ধারিত প্রার্থীদেরকেই নিয়োগ দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই নির্দিষ্ট কিছু নাম ঠিক করে রাখা হয়েছিল। লিখিত ও মৌখিক পরীক্ষাগুলো ছিল কেবল আনুষ্ঠানিকতা। এমনকি মেধা যাচাইয়ের নামে প্রশ্নপত্র ফাঁস এবং মার্কস ম্যানিপুলেশনের অভিযোগও রয়েছে।
নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে জেলা মহিলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এড. হাসনা হেনা খান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তানভীর হুসাইন সুজনের বড় ভাই এড. শরিফ আজমীর রোকন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এড. মুনির উদ্দীন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. রফিকুল ইসলাম, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের মিথ্যা মামলায় সাজা দেওয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. ফাহিমুল হক কিসলুর স্ত্রী এড. নাজমুন নাহার ঝুমুর রয়েছে। তারা প্রত্যেকই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করেছে।
এসময় তারা ১৯ জুলাই এর পাতানো নিয়োগ বাতিল করা,জাতীয় বিশ^বিদ্যালয়, ও দুদুকের মাধ্যমে স্বাধীন নিরপেক্ষ ও দ্রæত তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করা, নিয়োগ বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্নের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন. এড. শেখ শাহরিয়ার হাসিব, এড. ফিরোজ আহমেদ, এড. আসাদুজ্জামান আসাদ, এড. আইয়ুব আলী, এড. নজরুল ইসলাম, এড. তারিক ইকবাল অপু, এড. আসাদুর রহমান বাবু, এড. সাইফুল ইসলাম সোহেল, এড. আব্দুল শাকুর, এড. ওলিউল্লাহ, এড. আব্দুল্লাহ আল মামুন, এড. শাহীন ইসলাম, এড. রেজাউল করিম, এড. তাছলিমা খাতুন, এড. অনিক, এড. সুধাণ্য সরকার, এড. শাহীন-২সহ অন্যান্য আইনজীবী উপস্থিত ছিলেন।
এবিষয়ে সাতক্ষীরা কলেজের অধ্যক্ষ এড. রবিউল ইসলাম খান এর ব্যবহৃত নাম্বারে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com