Breaking News

জমকালো আয়োজনে মৌতলা ইসলামিয়া চক্ষু হাসপাতালের ১ম বর্ষপূর্তি উদযাপন

Spread the love

আরাফাত আলী:সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে মৌতলা ইসলামিয়া চক্ষু হাসপাতালে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) উপজেলার মৌতলা বাসস্ট্যান্ড সংলগ্ন অবস্থিত হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৮ টার সময় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রায় ৩ শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়।মৌতলা ইসলামিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ ইশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক রাফেয়াত আলী,সহ-পরিচালক ও সাংবাদিক আরাফাত আলী। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাকির হোসেন, আফছার হোসেন, বাবলুর রহমান,শেখ শামিম হোসেন প্রমুখ। বর্ষপূর্তির এই আয়োজন শুধুমাত্র একটি উদযাপন ছিল না, এটি ছিল গত এক বছরের সাফল্য, প্রতিকূলতা এবং সম্মিলিত প্রচেষ্টার এক প্রতিচ্ছবি। আগত দিনগুলোতে আরও উন্নত ও মানবিক সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ ইশান।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার

Spread the loveহাফিজুর রহমান : উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সহকারি পরিদর্শক সরোয়ার হোসেনের দৃঢ়তায় র‍্যাব-৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com