
মাসুদ আলী: তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের অগ্রসৈনিক শীর্ষক আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সমবায় কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী। এসময় তিনি বলেন, “দেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করলেই আমরা এগিয়ে যেতে পারব।” এসময় উপস্থিতদের ভিতর বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল হক, দেবহাটা উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মÐল, সমবায় ব্যাংক লি. সাতক্ষীরার প্রিন্সিপ্যাল অফিসার মোঃ শহিদুল্লাহ হারেজ, শুভ মহিলা সমবায় সমিতি লি. এর সভাপতি শামিমা পারভীন ডেইজী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মুর্শিদ আলম, আশরাফ আলী, জাফর ইকবল, রাজিব প্রসাদ ঢালীসহ বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভার পুর্বে জেলা সমবায় কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রাম প্রসাদ ঢালী।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
