Breaking News

যোগদান করেই বিতর্কে জড়ালেন তালা ইউএনও, বিতর্কিত ব্যক্তি নিয়ে ক্রীড়া সংস্থার কমিটি

Spread the love

 

নিজস্ব প্রতিনিধি : চেয়ারে বসেই বিতর্কিত কর্মকাণ্ডে জড়ালেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা। ক্রীড়াবিদ নয় এমন ব্যক্তিকে ক্রীড়াবিদ উল্লেখ করে দিয়েছেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি। বিতর্কিত এই কাণ্ড নিয়ে সরগরম তালা উপজেলাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ঝিনাইদহ সদর থেকে সোমবার (১৬ মার্চ) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন হোসনে আরা। যোগদান করেই সাত সদস্যের উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠণ করেন তিনি। ইএনও আহবায়ক, সদস্য ওসি, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন অফিসার, সমাজসেবা অফিসার, ক্রীড়াবিদ মোস্তাফিজুর রহমান রেন্টু। সদস্য সচিব করা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংগঠক, সহকারি শিক্ষক ওলিয়ার রহমানকে।

কমিটি ঘোষনার পরই অভিযোগ ওঠে, ক্রীড়াবিদ নয় মোস্তাফিজুর রহমান রেন্টুকে ক্রীড়াবিদ উল্লেখ করে কমিটিতে অন্তভূক্ত করা হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তালায় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা জানান, খেলাধূলায় সম্পৃক্ত নয় এমন ব্যক্তিকে ক্রীড়াবিদ উল্লেখ করে যে কমিটি করা হয়েছে সেটা স্বেচ্ছাচারিতা বলে মনে হয়েছে। যোগদান করেই বিতর্কিত ব্যক্তিকে নিয়ে কমিটি করে বিতর্কের জন্ম নিয়েছেন ইউএনও।

সদ্য বিলুপ্ত তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মফিদুল হক লিটু বলেন, আমরা কিছুই জানি না। হঠাৎ দেখলাম নতুন কমিটি করা হয়েছে। এটি কিভাবে হয়েছে আমার বোধগম্য নয়, তাৎক্ষণিকভাবে বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। পরে শুনেছি কমিটি স্থগিত করা হয়েছে।

তালা উপজেলা সহকারি কমিশনার ভূমি রাহাত খান বলেন, কারো নিয়ে প্রশ্ন উঠলে তাকে আমরা রাখবো না এটা সংশোধন করা হবে।

জানতে চেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন নম্বরে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

তালা ইএনও’র বিতর্কিত এই কাণ্ডের অভিযোগ বিষয়ে জানার পর সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বিষয়টি দেখছেন বলে গণমাধ্যমকর্মীদের জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com