Breaking News

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪০০

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তান সরকার অভিযোগ করেছে, রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪০০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে পাকিস্তান এই দাবিকে মিথ্যা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে। দেশটি বলেছে, তারা সোমবার কেবল কাবুল এবং নানগাহার প্রদেশে সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে স্থানীয় সময় রাত ৯টায় এই হামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, হাসপাতালটি দুই হাজার শয্যাবিশিষ্ট। বিমান হামলায় হাসপাতালের বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে।

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে নাক গলাবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে নাক গলাবে না যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
হামদুল্লাহ ফিতরাত আরও লিখেছেন, দুর্ভাগ্যবশত নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪০০-তে পৌঁছেছে। সেই সঙ্গে আহত হয়েছে ২৫০ জন। বর্তমানে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তারা আগুন নেভাতে কাজ করছেন এবং মরদেহ উদ্ধারে কাজ চলছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, দমকলবাহিনীর কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। বার্তাসংস্থা এএফপিকে হাসপাতালের একজন নিরাপত্তাকর্মী ওমিদ স্টানিকজাই বলেন, হামলার আগে তিনি আকাশে বিমান মহড়ার বিকট আওয়াজ শুনেছেন।

তিনি বলেছেন, আমাদের চতুর্দিকে সামরিক ইউনিট ছিল। যখন সামরিক ইউনিট বিমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে তখন বিমান থেকে বোমা ফেলা হয়। এরপর ভবনে আগুন ধরে যায়।

হতাহতদের সবাই বেসামরিক বলে জানান তিনি।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ৩ আসামী জেল হাজতে

Spread the loveরঘুনাথ খাঁঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নাসিরউদ্দিন নামের এক ব্যবসায়িকে পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com