বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডের নাম ঘোষণা করলো আইসিসি

Spread the love

স্পোর্টস ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা- ৪ আসনের জামায়ত সাংসদ গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে পারিবারিক কবরস্থানে দাফন

Spread the love রঘুনাথ খাঁ: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com