ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

Spread the love

নিউজ ডেস্ক:
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত একজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Spread the loveরুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com