Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল মদসহ সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বোরবার  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন এলাকাগুলোতে দিনভর পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ঔষধ ও মদসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ টহলদল সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। একই দিন কুশখালী বিওপির দল কলারোয়া উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

অন্যদিকে কাকডাঙ্গা বিওপির পৃথক দুই অভিযানে কলারোয়া উপজেলার গেড়াখালী ও কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের শাড়ি ও মদ (৫০ বোতল) জব্দ করা হয়। মাদরা বিওপির টহলদল রাজপুর এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া হিজলদী বিওপির টহলদল শিশুতলা বরইবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

সব মিলিয়ে জব্দ করা মালামালের বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি বলছে, চোরাকারবারীরা নিয়মিতভাবে ভারতীয় বিভিন্ন পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করছে। এতে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ,জব্দ করা সব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com