Breaking News

সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হত্যা ,গ্রেপ্তার-১

Spread the love

রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরার মাগুরা বৌবাজারে নারী ব্যবসায়ী
বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে
লাশ গুমের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার
রাতে তাকে সাতক্ষীরা সদরের কাশেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে
গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারকৃতের নাম সামিউল আলম সামি (২৫)। তার বাবার নাম জয়নাল
গাজী।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক
শরিফুল ইসলাম জানান, বীথিকা সাধুকে নির্যাতন চালিয়ে হত্যার
ঘটনায় তার ছেলে কার্তিক সাধু বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে
২৭ এপ্রিল থানায় একটি মামলা(জিআর-১৬১/২৬ সাতঃ) দায়ের করেন।
মামলায় বীথিকা ২৬ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে মাগুরা
বৌবাজারে নিজের দোকানে যাওয়ার পথে বাড়ি থেকে ঢিল ছোঁড়া
দূরত্বে বাঁশ বাগানের কাছে ইট দিয়ে থেঁতলে হত্যার পর লাশ গুম করার জন্য
পার্শ্ববর্তী বাসুদেব সাধুর পুকুরে ফেলে দেওয়া হয়। এ মামলায় শুক্রবার
রাতে সামিউল আলম সামি নামের একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ
শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে নিহতের জামাতা কেশব সাধু জানান, তার শ্বাশুড়ির দুই কান
ছেঁড়া ছিল। যাহা প্রমান করে তার সোনার দুল ছিনতাই করা হয়েছে।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল রাতে এ মামলায় জাকির হোসেন ও সালাউদ্দিন মনা
নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com