Breaking News

সাতক্ষীরা জেলা একটা বরকতময় জেলা— ডিসি মোস্তাক আহমেদ

Spread the love

কামরুল হাসান: সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলা একটা বরকতময় জেলা। মানুষগুলো এজন্য খুবই ভালো। এ জেলাবাসী অত্যন্ত সৌভাগ্যবান।সাতক্ষীরার আম প্রসঙ্গে তিনি বলেন, দেশ-বিদেশে এ আম সুখ্যাতি লাভ করেছে। মঙ্গলবার (২৭ মে) কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে কৃষি জমি আর কৃষকের কারণে। বাংলাদেশ খাদ্যে অনেক স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আল্লাহতায়ালা পৃথিবীর সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা করেছেন- এটা তার অন্যতম প্রমাণ। উপজেলা চত্বরের পুরাতন কৃষি অফিসের সামনে আয়োজিত ৩দিন ব্যাপী ওই মেলায় ফল, গাছসহ নানান প্রযুক্তি আর উদ্ভাবনা নিয়ে ১৬টি স্টল স্থান পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জহুরুল ইসলাম।উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম এনামুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি- এসিল্যান্ড) নুসরাত ইয়াসমিন, প্রাণি সম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মো.সাইদুর রহমান রেজা, পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, জাতীয়তাবাদী কৃষদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন, ফারুক রাজ, সানবিম করিম সিয়ামসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com