Breaking News

কলারোয়ার জয়নগরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতি সভা

Spread the love

কামরুল হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বদরুন্নেছা হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রওশন আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সার্স কমিটির অন‍্যতম সদস্য ডা. আব্দুল মজিদ, আ. রহিম, শামীম, সিদ্দিকুর রহমান, উপজেলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাহাজালাল আহমেদ(সাজু), ইউনিয়ন যুবদলের সদস‍্য সচিব বাচ্চু বাবু, জাকির হোসেন, রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক টিটু, সাংগঠনিক সম্পাদক কামরান, কৃষকদল সেচ্ছাসেবক দল, তাঁতীদলস সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ১নং জয়নগর ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com