Breaking News

সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কারাদ্বন্ডাদেশের প্রতিবাদে মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা উপজেলা কমপ্লেক্স তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাংবাদিক সমাজের ব্যানারে আজ বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মিজানুর রহমান, আর টিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাসস ও বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের আবুল কাসেম, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন, মানিব জমিনের এস.এম বিপ্লব হোসেন প্রমুখ।
সাংবাদিকরা নেতারা এসময় বলেন, সরকারী নির্মান কাজে অনিয়মের অনুসন্ধান করতে গিয়ে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা লাঞ্ছিত করে। কিন্তু তালা উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ রাসেল এক পক্ষের অভিযোগ শুনে সাংবাদিক টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদন্ডাদেশ ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন। যা খুবই দুঃখজনক। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকরা অবিলম্বে ভ্রাম্যমাণ আদালতের দন্ডাদেশ প্রত্যাহারসহ উপজেলা নিবার্হী কর্মকর্তার অপসারণের জোর দাবি জানান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com