নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি, ঋণের জামিনদার এবং যাদের ইউটিলিটি বিল বকেয়া রয়েছে, তারাও নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র …
Read More »dainiksatkhira24
পাইকগাছায় আরএফএল গ্রুপের বিক্রয় কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার- সহকর্মী পলাতক
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভায় প্রাণ আরএফএল -এর ভিগো গ্রুপের বিক্রয় কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম বিশ্বজিৎ দেউড়ি (২৫)। তিনি আরএফএল কোম্পানিতে বিক্রয় কর্মী (এসআর) হিসেবে কর্মরত ছিলেন। নিহত বিশ্বজিৎ ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ির ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার রাম প্রসাদ মণ্ডলের ভাড়া বাসায় এই নির্মম ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে নিহতের রুমমেট ও আরএফএল-এর সহকারী টেকনিশিয়ান অন্তর সরকার (২৩) নিজের মোটরসাইকেলসহ লাপাত্তা রয়েছেন। পলাতক অন্তর সরকার মাদারীপুরের কালকিনী উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, সহকর্মী অন্তর সরকার বিশ্বজিৎকে হত্যা করার পর ঘরের দরজায় তালা লাগিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে আলামত নষ্ট হওয়ার আশঙ্কায় এবং সঠিক তদন্তের স্বার্থে লাশটি এখনো তালাবদ্ধ ঘরের ভেতরেই রাখা হয়েছে। পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, সিআইডির (CID) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতিতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুষ্ঠানিকভাবে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং অভিযুক্ত অন্তর সরকারকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
Read More »সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল …
Read More »তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ফারুক সাগর: সাতক্ষীরার তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র,সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং কথিত আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্রের তৎপরতার অভিযোগ তুলে তালা বাজার বণিক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) তালা ডাকবাংলো হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তালা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২০ …
Read More »ভোক্তা অধিকারে সাতক্ষীরা সদর উপজেলায় অভিযান দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
মো. মোকাররাম বিল্লাহ ইমন: জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ এলাকার বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি …
Read More »সংসদ সদস্য গাজী নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক,কাটছেনা ধোঁয়াশা
রঘুনাথ খাঁ: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। পরে আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি তরুণীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় ধরা পড়ে হেনস্থা …
Read More »জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম
ডেস্ক রিপোর্ট: জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের ত্যাগকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা’ মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আন্দোলনের কঠিন সময় স্মরণ করে বলেন, ‘১৭-১৮ তারিখ …
Read More »জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
ডেস্ক রিপোর্ট: জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে সফল বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের আইআরজিসির কেন্দ্রীয় কমান্ড থেকে দেওয়া একটি আনুষ্ঠানিক সামরিক বিজ্ঞপ্তিতে এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়েছে। আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে যে বাহিনীর এরোস্পেস বা আকাশ প্রতিরক্ষা শাখা …
Read More »রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৩
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের ভাগনি হাফসা …
Read More »নয়াদিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
শেখ আমিনুর হোসেন: সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা এই অভিজ্ঞ সাংবাদিকের এই নতুন কূটনৈতিক দায়িত্ব প্রাপ্তি পেশাদার মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তাকে আনুষ্ঠানিকভাবে …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
