Breaking News

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love

স্পোর্টস ডেস্ক:
নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিষেধাজ্ঞা এখনো তুলে নেয়নি। তবে কেবল অপারেটরগুলো প্রচার বা সম্প্রচার করলে বাধা দেবে না। এতে আজ শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার না করলেও দেশ থেকে স্টার স্পোর্টসের মাধ্যমে সরাসরি দেখতে পারবে সমর্থকরা।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের বাইরে থাকায় সম্প্রচারে নিষেধাজ্ঞা তোলা হয়নি বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ‘তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।

তিনি এখন দেশের বাইরে আছেন। যেহেতু বিষয়টা একটু অন্য রকম, তিনি ফিরলে আমরা একটা সিদ্ধান্ত জানিয়ে দেব।’
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অবশ্য ডয়চে ভেলেকে বলেছেন, ‘খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব।

কোনো (দেশি) চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে, আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখানোর ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে মৌখিকভাবে আলোচনা করেছে তারা। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে চাননি আমিনুল, ‘এরই মধ্যে তথ্যমন্ত্রীর সঙ্গে আইপিএল সম্প্রচার নিয়ে আমার বেশ কিছু কথা হয়েছে। কিন্তু আমি এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে পারছি না।


ভারতীয় সরকারের হস্তক্ষেপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে গত ৫ জানুয়ারি দেশে এই টুর্নামেন্ট সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

About dainiksatkhira24

Check Also

সাকিব আল হাসানের আজ জন্মদিন

Spread the loveস্পের্টস ডেস্ক: দেশের জার্সি গায়ে অর্জনের পর অর্জন গড়া ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com