
নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫
সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) অর্জন করেছে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৮২ ন¤^র রাজাপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তানজীম| এ সাফল্যে পরিবার, বিদ্যালয়,
স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে|
নুসরাত তানজীম উপজেলার চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর গ্রামের
বাসিন্দা| সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা মহিলা
বিভাগের প্রধান, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস
চেয়ারম্যান জয়নাব পারভীনের নাতনি|
তার মা শামিমা সুলতানা ঘুশুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষক এবং নানা নুরুল ইসলাম কাজী আলাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের
সহকারী শিক্ষক| শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠা নুসরাত ছোটবেলা
থেকেই পড়াশোনায় মেধার ¯^াক্ষর রেখে আসছে|
নুসরাত তানজীম জানায়, বড় হয়ে একজন চিকিৎসক হয়ে মানুষের
সেবা করাই তার ¯^প্ন| সে তার এই সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক ও
পরিবারের সদস্যদের উৎসাহ ও দিকনির্দেশনাকে সবচেয়ে বড় প্রেরণা
হিসেবে উল্লেখ করেছে|
নুসরাতের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর
সাতক্ষীরা জেলা মহিলা বিভাগ এবং কালীগঞ্জ উপজেলা মহিলা বিভাগের
পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে|
সংগঠনের নেতৃবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সফলতা কামনা
করেন|
৮২ ন¤^র রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য
শিক্ষকরা বলেন, নুসরাত অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ
শিক্ষার্থী| তার এই অর্জন বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়| ভবিষ্যতেও সে
আরও বড় সাফল্য অর্জন করবে বলে তারা আশা প্রকাশ করেন|
নুসরাতের বাবা-মা বলেন, মেয়ের এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও
গর্বিত| তারা তার ¯^প্নপূরণে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন
এবং সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন|
প্রতিবেশীরাও নুসরাতের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তার
এই অর্জন এলাকার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে| তারা
নুসরাতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও
জাতির কল্যাণে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
