প্রেস বিজ্ঞপ্তি :তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য রঞ্জন হরি আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১০ জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে ঢাকার হেল্থ হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষ্টোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পিতা ছিলেন অমূল্য কৃষ্ণ হরি। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিভিন্ন সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। …
Read More »dainiksatkhira24
সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন
সভাপতি বিপ্লব, সম্পাদক মাহিদা নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিশু সংগঠন ‘কচি কণ্ঠের আসর’এর সাতক্ষীরা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।৫ সদস্য বিশিষ্ট কমিটিতে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন সভাপতি ও উন্নয়ন কর্মী গাজী মাহিদা মিজান সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা …
Read More »বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যোগ
ডেস্ক রিপোর্ট: সরকার প্রবর্তিত সর্বজনীন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’ (Bangla QR) এর মাধ্যম লেনদেনকে সহজ করতে সাতক্ষীরায় নানা উদ্যোগ নিয়েছে জনতা ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে শনিবার জনতা ব্যাংক সাতক্ষীরা ক্যাম্পাস শাখার উদ্যোগে শহরের লির্বাটি গ্যালারিতে ‘বাংলা কিউআর’ কোড হস্তান্তর করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জনতা ব্যাংক পিএলসির সাতক্ষীরা এরিয়া প্রধান মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা ক্যাম্পাস …
Read More »অসহায় লতিফের চিকিৎসার দায়িত্ব নিলেন পাইকগাছার ইউএনও ওয়াসীউজ্জামান চৌধুরী
শাহরিয়ার কবির:চরভরাটের মাত্র দেড় শতক জমির ওপর ভাঙা এক চালের জীর্ণ ঘর। সেই ঘরের এক কোণে গত ছয়টি বছর ধরে নিস্প্রাণ, অসার হয়ে পড়ে ছিলেন বৃদ্ধ আব্দুল লতিফ সরদার (৬৪)। সমস্ত শরীরে অসংখ্য টিউমারের তীব্র যন্ত্রণা, তার ওপরপ্যারালাইসিস কেড়ে নিয়েছে নড়াচড়ার ক্ষমতাও। তীব্র অভাবের সংসারে জোটেনি ন্যূনতম চিকিৎসা, মেলেনি কোনোসরকারি সহায়তাও। স্বামীকে বারান্দায় ফেলে রেখে ক্ষুধার তাড়নায় অন্যের দুয়ারে পরিচারিকার …
Read More »দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: জামায়াত আমির
ডেস্ক রিপোর্ট: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।বন্যাদুর্গত মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্পদ হারিয়ে বহু মানুষ মানবেতর জীবনযাপন করছেন। …
Read More »ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না: সারজিস আলম
ডেস্ক রিপোর্ট: আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১০ জুলাই) রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এই কঠোর বার্তা দেন। নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, …
Read More »ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ স্বাস্থ্যখাতের আধুনিকায়ন নিয়ে আয়োজিত বিশেষ আলোচনায় অংশ নেন সরকারপ্রধান।শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ …
Read More »আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র? পরিমনি
ডেস্ক রিপোর্ট: চার বছর আগে র্যাবের হাতে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে চার বছর পর প্রথমবারের মতো বিস্তারিত বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাজীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখেছেন, হারিয়ে যাওয়া সম্মান ও মানসিক শান্তি …
Read More »আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি
জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন জানান, তিনি সাতক্ষীরায় তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা …
Read More »সাতক্ষীরায় নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানটি ষড়যন্ত্র করে বন্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল মরিয়া
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় শারীরিক ফিটনেস তৈরির অনন্য প্রতিষ্ঠান নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানটি বিভিন্ন অজুহাত ও গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে বন্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল মরিয়া হয়ে উঠেছে। ষড়যন্ত্রকারীরা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি ও চক্রান্তকারীদের গভীর ষয়যন্ত্রে দিশেহারা হয়ে পড়েছেন ভূক্তভোগী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদের খোকনের ছেলে নিউ গোল্ড জিম এর স্বত্বাধিকারী যায়েদ …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
