তালায় শিক্ষক সত্যরঞ্জন হরির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি :তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য রঞ্জন হরি আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ১০ জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে ঢাকার হেল্থ হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষ্টোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর পিতা ছিলেন অমূল্য কৃষ্ণ হরি। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিভিন্ন সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি তালা বি. দে. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। এছাড়াও তাঁর সহধর্মিণী শীলা রানী সুর ২০১৪ সালে তালা শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র সমির কুমার হরি খুলনা কৃষি ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন। বড় মেয়ে শিউলি হরি ৩১তম বিসিএস প্রশাসনে উত্তীর্ণ হন। এবং বর্তমানে সচিবালয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সিনিঃ সহকারী সচিব পদে কর্মরত আছেন। ছোট মেয়ে শ্যামা হরি গৃহিণী।

গত ১৬ দিন পুর্বে ঘরের মধ্যে ডুকতে পা পিচলে পড়ে মাজার হিপ জয়েন্টের হাড় ভেঙ্গে যায়। ঢাকার ক্লিনিকে অপারেশন করার পর সম্পুর্ন সুস্থ হন। শনিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। শুক্রবার আকষ্কিক সকাল পৌনে দশটায় ষ্টোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।

শুক্রবার রাতে তালা মহাশ্বশ্নানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি একজন ভাল মানুষ ছিলেন। তার ন্বর্গীয় আত্মার সৎগতি কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা সদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com