Breaking News

সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Spread the love

জহর হোসেন সাগর : সাতক্ষীরা বিএডিসি সদর উপজেলা কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম দূর্নীতি,অনিয়ম, ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সম্পদের পাহাড় তৈরী করেছেন। সরকারি অফিসে নাম মাত্র হাজিরা দিয়ে নিজের ব্যক্তিগত কাজে সময় দেওয়ার অভিযোগ রয়েছে। সে সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে একই স্থানে ৪ বছর চাকুরী করছেন। তার আপন ভাই মামলাবাজ ফ্যাসিস্ট সরকারের দালাল আওয়ামিলীগের ইসলামকাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকায় ক্ষমতার অব্যবহার করে ধরা কে সড়া জ্ঞান বানিয়ে যখন যা খুশি তাই করে চলেছেন। তাকে অন্যত্রে বদলীর জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা যায়,তালা থানার ইসলামকাটি গ্রামে মৃত নছিম উদ্দীনের পুত্র আমিনুল ইসলাম(৫০) তারা ৫ ভাই। পিতার ৮/১০ বিঘা সম্পত্তি। কিন্তু আমিনুল ইসলাম ২০০৭ সালে সরকারী বিএডিসি অফিসে চাকুরী পান।তার স্ত্রী ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করেন। সাতক্ষীরা সদর উপজেলায় বীজ শাখায় দায়িত্বে আছেন তিনি। মনিরামপুর উপজেলায় চাকুরীকালীন সময় তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের ফলে ঝাড়ু মিছিল হয়।সেখান থেকে বিদায় নিয়ে সাতক্ষীরায় যোগদান করে শুধুমাত্র অফিসে হাজিরা দেয়,দায়িত্ব সঠিক ভাবে পালন করে না।তার মরহুম আপন ভাই আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থাকার সুবাদে আইনকে তোয়াক্কা না করে দাপট এর সাথে চলেছে।

তথ্য সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদরের বিএডিসি কর্মকর্তা আমিনুল ইসলাম তার আপন ভাই শেখ রেজাউল,শেখ মিজানুর,শেখ আব্দুল আজিজ এর নিকট হতে প্রায় ৩০ লক্ষ টাকায় ২ বিঘা জমি ক্রয় করেছেন।তালা প্রেসক্লাবের পিছনে ০৭ শতক জমি যার মূল্য কোটি টাকা। ইসলামকাটি বদর মোড় জামাল শেখ এর নিকট তেকে ৫ টি দোকান জমি ৫ শতক মিলে ২৫ লক্ষ টাকার সম্পদ ক্রয় করেছে। তালা থানার ইসলামকাটির উত্তর ইসলামকাটি গ্রামে তার বাড়ীতে প্রবেশ পথ থেকে ঘরের সিড়িতে উঠতে কনক্রিট রাস্তা, ৫ তলা ফাউন্ডেশন বাড়ী ১ তলা কমপ্লিট টাইলস দিয়ে আলীশান বাড়ী। তার বিরুদ্ধে রয়েছে সরকারী কর ফাঁকি দেওয়ার অভিযোগ। এলাকাবাসীর দাবি তাকে সাতক্ষীরা থেকে অনত্র বদলি করে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা ও দুদক দ্বারা গোপন এবং প্রকাশ্য তদন্ত করলে তার অঢেল সম্পদের পাহাড়।

অভিযোগের বিষয়ে বিএডিসি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম অভিযোগে উল্লেখ করা সম্পদ থাকার কথা স্বীকার করে বলেন, “২০২৪-২০২৫ অর্থবছরে আমি ৩ হাজার ৪০০ টাকা আয়কর প্রদান করেছি।” তবে অভিযোগে উল্লেখ করা সম্পদের ক্রয়মূল্য, অর্থের উৎস, আয়কর নথিতে সম্পদের বিবরণ এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগের বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com