Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির ছোড়া গুলিতে পালালো দুই চোরাকারবারি

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্তে দুই চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোন আহত বা নিহতের খবর পাওয়া যায়নি । এ ঘটনার পর সাতক্ষীরা সীমান্তে টহল জেরাদার করেছে বিজিবি। আজ রোববার (১২ জুলাই) ভোর রাতে সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি ।

 

সাতক্ষীরা -৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আজ রোববার ভোর রাতে নিয়মিত টহলের সময় তলুইগাছা সীমান্তের মেইন পিলার-১৩–সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ ভিতরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পায় বিজিবি সদস্যরা। ওই সময় তাদের থামতে বলা হলে তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে। এরপর বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে নিরাপত্তার স্বার্থে তাদের উদ্দেশে কয়েক রাউন্ড গুলি ছোড়ে । পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের পালিয়ে যায়। ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি।

তিনি আরো বলেন, এঘটনার পরে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

এমপি গাজী নজরুল ইসলামের শাস্তি ও পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত উত্তাল সাতক্ষীরার শ্যামনগর

Spread the loveরঘুনাথ খাঁ : তরুনীর সাথে ভিডিও কান্ডে গাজী নজরুল ইসলামের শাস্তি ও এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com