Breaking News

দেবহাটায় সখিপুর কলেজ ছাত্র দলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

Spread the love

মোমিনুর রহমান:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এইস এস সি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ সামগ্রী বিশুদ্ধ পানি, স্যালাইন ও মাক্স বিতরণ এবং অভিভাবকদের মাঝে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে। ১ লা জুলাই ২৫, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়।৷ এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান (কামরুল),উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোনেন, দেবহাটা ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি হযরত আলী টিপু, সখিপুর কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, সাবেক আহবায়ক নাজমুল হুদা রুন্টি,সদস্য সচিব শিমুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com