Breaking News

বুধহাটায় ভোক্তা অধিকারের অভিযানে ৮৫০০ টাকা জরিমানা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহদী হাসান তানভীরের নেতৃত্বে বুধহাটা বাজারে ইনসাফ মেডিসিন কর্নার ও মেসার্স জনসেবা ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৩৭ ধারায় মেসার্স জনসেবা ফার্মেসীকে ৪ হাজার ৫০০ টাকা ও ইনসাফ মেডিসিন কর্নারকে একই ধারায় ৪০০০ টাকা জরিমানা করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com