দেবহাটায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

মোমিনুর রহমান:দেবহাটায় ক্যারেক্স সিরাপ সহ আব্দুর আলী শাহ (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।আব্দুর আলী একই এলাকার মারফত শাহর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তার বসতসংলগ্ন পাকা রাস্তা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের পর ১২ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় অজয় বিশ্বাস এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

Spread the loveনাজমুল ইসলাম (দেবহাটা) : দেবহাটা উওর সখিপুর গ্রামের মৃত  ধ্রুপ বিশ্বাস এর ছেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com