dainiksatkhira24

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: পূর্বাচল ৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, এলাকাজুড়ে উৎসবের আমেজ

নিউজ ডেস্ক: ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই …

Read More »

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

নিউজ ডেস্ক: পৌষ মাসের শুরুতেই ঢাকায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে। ভোর থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক …

Read More »

মাদ্রাসায় অনার্স পরীক্ষায় প্রকাশ্যে বই দেখে লেখার অভিযোগ

নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি মাদ্রাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে উত্তরপত্রে লেখার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায়। মঙ্গলবার ওই মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রের কয়েকটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—একটি কক্ষে পরীক্ষাকালীন সময়ে প্রায় …

Read More »

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

নিউজ ডেস্ক: দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে …

Read More »

ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বললেন বিএনপি নেত্রী, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক: আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শহীদ ওসমান হাদিকে নিয়ে এমন মন্তব্যের জন্য মনির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন অনেকে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আব্দুন নূর তুষারের সঞ্চালনায় ‘চলে যাওয়া …

Read More »

পদত্যাগ করে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

নিউজ ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রুমন খান নামের এক নেতা। তিনি জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’ জামালপুর জেলা শাখার সংগঠক ছিলেন। রুমন খান মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট …

Read More »

হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছর পর আগামী (২৫ ডিসেম্বর) দেশে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন ও ৩০০ ফিটে সমাবেশ স্মরণীয় করে রাখতে এবং সর্বোচ্চ লোক সমাগম ঘটাতে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনসহ জেলার ৭টি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় গেলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন …

Read More »

শিশু আয়েশা ও শ্রমিক দিপু দাস হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শহর প্রতিনিধি : গাজীপুরে শ্রমিক দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে একের …

Read More »

সাতক্ষীরা শহরে ওজিপাডিকো গ্রাহকের তার চুরির হিড়িক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে ওজিপাডিকো গ্রাহকের তার চুরির হিড়িক পড়েছে। গত দুই মাসের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক গ্রাহকের তার চুরি হয়েছে। প্রতিনিয়ত তার চুরির ঘটনায় গ্রাহকের মধ্যে আতংক বিরাজ করছে। সাতক্ষীরায় ওজিপাডিকোর গ্রাহক সংখ্যা প্রায় ৫৮,৫৯৮ জন। ওজিপাডিকোর গ্রাহক সাতক্ষীর লস্কর পাড়ার গ্রামের মাওলানা মিজানুর রহমান জানান, প্রায় পাঁচদিন আগে তার চুরি হয়ে যায়। রাতে মনে হয়েছিল বিদ্যুৎ ছিল না। পরবর্তীতে …

Read More »

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের আহ্বান ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই বুধবার (২৪ ডিসেম্বর) জানিয়েছে, গতকাল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদিকে হত্যা তদন্তের আহ্বান জানায়। বার্তাসংস্থাটি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে, হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com