Breaking News

শিশু আয়েশা ও শ্রমিক দিপু দাস হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

Spread the love
শহর প্রতিনিধি :
গাজীপুরে শ্রমিক দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে একের পর এক শিশু ও শ্রমিক হত্যার ঘটনা প্রমাণ করে দেশে সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমিক দিপু দাসকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা এবং নিষ্পাপ শিশু আয়েশার মৃত্যু জাতিকে গভীর শোক ও ক্ষোভে ফেলে দিয়েছে।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শিশু, নারী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদব দত্ত, বিশ্বজিত সাধু, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com