
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার ভোমরা, বাঁকাল চেকপোষ্ট, বৈকারী, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, সুলতানপুর, চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশলাফুল হক । তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩/২ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ঔষধ আটক করে। বাঁকাল চেকপোষ্ট বিওপির বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট মাহিন্দ্র তল্লাশি করে ১০,৮০০/-টাকা মূল্যের ভারতীয় ২২ বোতল আতর, ঝুমকা কানের দুল সিটিগোল্ড, বি-টেক্স মলম আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৭/১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ২৭,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৯/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০২ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন তেতুলবাড়ি বাঁশবাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি ও গেড়াখালি নামক স্থান হতে ১,৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও মদ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৯ আরবি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পূর্বে তেঁতুল তলা নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৫/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলোরোয়া থানাধীন বরই বাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয।
তিনি আরো জানান ,আটকৃত মালামালে মূল্য ছয় লক্ষ সাইত্রিশ হাজার চাঁরশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়া মাদক দ্রব্য গুলি সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের স্টোরে জমা করা হয়েছে ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
