
নিজস্ব প্রতিনিধি:তালায় মানব মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপার আয়োজনে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।বুধবার বিকালে মাঝিয়াড়া বাজার চত্বরে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তালা সদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি হিসাবে অংশ গ্রহন করেন, তালা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল উদ্দীন গাজী, ব্যাবসায়ী মোঃ সাহেব আলী সরদার, ব্যবসায়ী মুহাঃ জাহিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ মির্জা ইমন, মোঃ রুবেল মোল্যা, ব্যবসায়ী মুহাঃ সেলিম সরদার, মোঃ আবুল কালাম শেখ। পাশ^বর্ত্তি মাঝিয়াড়া বাজার মসজিদে সকল মুসল্লিদের প্রতিদিন ইফতারের আয়োজন করা হয় উক্ত ইফতারির সাথে মানব উন্নয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরিক হন এবং পথচারিদের বিগত ১৭ দিন যাবৎ ইফতার করানো হয়েছে।
মানব উন্নয়ন ফাউন্ডেশন একটি বে- সরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সম্পুর্ন সেবামুলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মাবনের কল্যানে নিঃস্বার্থ ভাবে স্বাস্থ্য সেবা মানব সেবায় নিয়োজিত। শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সহ দুই হাজার আটসাল থেকে জনকল্যানমুলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই প্রতিষ্ঠান মানুষের কল্যানে অফেরৎযোগ্য আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। উক্ত প্রতিষ্ঠানের পরিচালক সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
